ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কিশোরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

কিশোরগঞ্জ প্রতিনিধি 
প্রকাশিত: ২২:০০, ৪ আগস্ট ২০২৩
কিশোরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের
ছবিতে জাহাঙ্গীর আলম

কিশোরগঞ্জ সদর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় জাহাঙ্গীর আলম নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শুক্রবার দুপুরে সদর উপজেলার বৌলাই বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম সদর উপজেলার বৌলাই ইউনিয়নের দক্ষিণ রাজকুন্তি গ্রামের আবদুল করিমের ছেলে।

জানা যায়, শুক্রবার দুপুরে বৌলাই বাজার জামে মসজিদে জুমার নামাজ পড়েন জাহাঙ্গীর আলম। নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

Advertisement

সদর উপজেলার বৌলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আওলাদ হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!