ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ডেঙ্গুর চিকিৎসা নিতে এসে হাসপাতালের সিঁড়িতেই প্রাণ গেল নারীর 

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ০৯:০৪, ৩ আগস্ট ২০২৩
ডেঙ্গুর চিকিৎসা নিতে এসে হাসপাতালের সিঁড়িতেই প্রাণ গেল নারীর 
ফাইল ফটো

ভোলার চরফ্যাশন উপজেলায় ডেঙ্গুর চিকিৎসা নিতে এসে হাসপাতালের সিঁড়িতেই মারা যান হাজেরা বেগম নামে এক নারী।

বুধবার রাত ৮টার দিকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে মারা যান তিনি। ভোলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এটি প্রথম মৃত্যু। মৃত হাজেরা বেগমের বাড়ি চরফ্যাশন উপজেলার দুলারহাট থানাধীন নীলকমল ইউনিয়নে। 

নিহতের আত্মীয়রা জানান, গত ৩০ জুলাই শরীরে জ্বর নিয়ে চরফ্যাশনে পরীক্ষা-নিরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে। তিনি ডাক্তার দেখিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে চলে যান। বুধবার হঠাৎ শরীর অস্বাভাবিকভাবে ফুলে যাওয়ায় রাতে চরফ্যাশন হাসপাতালে নেন স্বজনরা। এরপর হাসপাতালের সিঁড়িতেই মারা যান তিনি।

Advertisement

স্বাস্থ্য কর্মকর্তা ডা. শোভন বসাক বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসার আগেই ওই নারী মারা গেছেন। আগে কোনো হাসপাতালে তার ডেঙ্গু পরীক্ষা হয়েছে কিনা তা জানি না। এ পর্যন্ত চরফ্যাশনে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১৩ জন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!