বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে পৌর গেটের সামনে সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
স্থানীয়রা জানান, দুপুরে সেতুর পাশে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
.png)
বেনাপোল পোর্ট থানার পরিদর্শক (তদন্ত) মো. ইব্রাহিম হোসেন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো তার পরিচয় পাওয়া যায়নি। তার গায়ে কালো গেঞ্জি ও পরনে হাফপ্যান্ট ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।