ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ফুটপাত থেকে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩৩, ১২ সেপ্টেম্বর ২০২৩
ফুটপাত থেকে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার
ফাইল ফটো

রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকার ফুটপাত থেকে অজ্ঞাত এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার এসআই ফেরদৌস রনি বলেন, আমরা সকালে রায়েরবাগ ফুটপাতে এক বৃদ্ধাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান তিনি আগেই মারা গেছেন।

Advertisement

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে আমরা ঐ বৃদ্ধার নাম পরিচয় জানতে পারিনি। প্রযুক্তি সহায়তায় তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান এসআই রনি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!