ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

অভিনেত্রীর মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬:৩০, ১ সেপ্টেম্বর ২০২৩
অভিনেত্রীর মরদেহ উদ্ধার
ফাইল ছবি

বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকালে কেরালার থিরুভানান্থাপুরামের কারামানায় নিজ বাড়িতে অভিনেত্রী অপর্ণা পি নায়েরকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার বয়স হয়েছিল ৩১ বছর। দ্য হিন্দু এ খবর প্রকাশ করেছে।

কারামানা পুলিশ জানিয়েছে, স্থানীয় একটি বেসরকারি হাসপাতাল থেকে গতকাল রাত ১১টার দিকে অভিনেত্রী অপর্ণার মৃত্যুর খবর জানতে পারে পুলিশ। এদিন সন্ধ্যায় নিজ বাড়িতে অভিনেত্রীর লাশটি পাওয়া যায়। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, কারামানা থানায় একটি অপমৃত্যুর মামালা রেজিস্ট্রি করেছে পুলিশ। এ অভিনেত্রীর মৃত্যুর কারণ উদঘাটনের চেষ্টা করছে পুলিশ। ময়নাতদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

Advertisement

অপর্ণা মৃত্যুকালে স্বামী ও দুই সন্তান রেখে গেছেন।

টিভি সিরিয়ালে অভিনয় করে খ্যাতি কুড়ান অপর্ণা। তার অভিনীত জনপ্রিয় টিভি সিরিয়াল হলো- চন্দনমাঝা, আত্মসাখি, মৈথিলি বীন্দুম ভারুম প্রভৃতি।

বড় পর্দায় পা রেখেও নজর কাড়েন অপর্ণা। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো- মুথুগাউ, মেঘতীর্থম, কালকি প্রভৃতি।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!