[ দেশজুড়ে ]
ব্যারাকের ছাদ থেকে পড়ে প্রাণ গেল পুলিশ সদস্যের
ফাইল ফটো
চট্টগ্রামে নগরের দামপাড়া পুলিশ ব্যারাকের ছাদ থেকে পড়ে জাহিদুল ইসলাম নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
নগর পুলিশের এডিসি (মিডিয়া) স্পিনা রানী প্রামাণিক বলেন, সিসিটিভি ফুটেজ দেখে ধারণা করা হচ্ছে- ভোরে ব্যারাকের পঞ্চম তলার ছাদ থেকে পড়ে কনস্টেবল জাহিদুল ইসলামের মৃত্যু হয়।
তিনি আরো বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!