[ দেশজুড়ে ]
পুকুরে ডুবে প্রাণ গেল ২ ভাইয়ের
প্রতীকী ছবি
কুমিল্লার চান্দিনা উপজেলায় পুকুরের পানিতে ডুবে আফনান (৭) এবং আদনান (৮) দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা চাচাতো ভাই।
রোববার বিকেল ৩টার দিকে চান্দিনার বাতাঘাসী ইউনিয়নের মোহনপুর দক্ষিণ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আফনান একই গ্রামের প্রবাসী আব্দুল আল নোমান শিবলুর ছেলে এবং আদনান ঐ এলাকার শাহরিয়া সুমনের ছেলে।
জানা যায়, বিকেলে মোহনপুর দক্ষিণ পাড়া গ্রামের আপন দুই ভাইয়ের দুই ছেলে আফনান এবং আদনান স্কুল থেকে এসে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। এ সময় সাঁতার না জানায় তারা পানিতে ডুবে যায়। এর প্রায় আধা ঘণ্টা পর পুকুর পাড় দিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাদের পানিতে ভাসতে দেখেন। পরে আফনান এবং আদনানকে উদ্ধার করে প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
চান্দিনা থানার ওসি শাহাবুদ্দীন খাঁন জানান, দুই শিশুর মৃত্যু খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!