ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দিনাজপুরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের 

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০০, ১৭ সেপ্টেম্বর ২০২৩
দিনাজপুরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের 
ঘটনাস্থল- ছবি: ডেইলি বাংলাদেশ

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় ট্রেনের ধাক্কায় আব্দুর রহমান রাহুল নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার সকাল পৌনে ১০টার দিকে বোচাগঞ্জ উপজেলার টিঅ্যান্ডটি রোড মেলাগাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান রাহুল দিনাজপুরের সেতাবগঞ্জ পৌরশহরের ছুটকুর মোড় এলাকার আজহারুল ইসলামের ছলে।

জানা গেছে, সকালে রাহুল সাইকেল চালিয়ে স্থানীয় একটি অটোমিলে কাজ করতে যাচ্ছিলেন। পথে বোচাগঞ্জ উপজেলার টিঅ্যান্ডটি রোড মেলাগাছি এলাকায় রেললাইন পার হতে গেলে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে তার ধাক্কা লাগে।

Advertisement

দিনাজপুর রেলওয়ে থানার ওসি মো. হারুনুর রশীদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!