ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুড়িগ্রামে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল প্রতিবন্ধী শিশুর

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২০:০১, ১৬ সেপ্টেম্বর ২০২৩
কুড়িগ্রামে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল প্রতিবন্ধী শিশুর
উদ্ধার করা অটোরিকশা। ছবি: ডেইলি বাংলাদেশ

কুড়িগ্রামের রাজারহাটে অটোরিকশার ধাক্কায় হাওয়া নুর (৬) নামের এক প্রতিবন্ধী শিশু নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজারহাট-উলিপুর সড়কের মিলেরপাড় বাজার সংলগ্ন এলাকায়।

জানা যায়, একটি যাত্রীবাহী অটোরিকশা পার্শ্ববর্তী নাজিমখান বাজার থেকে রাজারহাট আসার সময় মিলের পাড় বাজারের কাছে এলে ৬ বছরের প্রতিবন্ধী শিশু হাওয়া নুর রাস্তা পারাপার হওয়ার চেষ্টা করে। এ সময় বেপরোয়াভাবে চলে আসা অটোরিকশা শিশু হাওয়া নুরকে সাজোরে ধাক্কা দিলে সে পাকা রাস্তায় ছিটকে পড়ে। এলাকার লোকজন শিশুটিকে উদ্ধার করে আহত অবস্থায় রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত- ঘোষণা করেন। 

ঘটনার পরেই চালক অটোরিকশা রেখে পালিয়ে যায়। পরে খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থল থেকে অটোরিকশাটি থানায় নিয়ে আসে।  

Advertisement

রাজারহাট থানার ওসি আব্দুল্লাহিল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাস্থল থেকে অটোরিকশাটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের হলে এ ঘটনার আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কুড়িগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!