ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সড়কের খাদে অটোরিকশা, প্রাণ গেল যুবকের 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৪, ১৭ সেপ্টেম্বর ২০২৩
সড়কের খাদে অটোরিকশা, প্রাণ গেল যুবকের 
ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত গাড়ি চাপায় মিজানুর রহমান নামে এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায়  আহত হয়েছেন চালকসহ আরো দুইজন।

রোববার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার উজানিসার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান নাসিরনগরের সাধু মিয়ার ছেলে।

খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস বলেন, আখাউড়া উপজেলার ধরখার থেকে একটি অটোরিকশা ব্রাহ্মণবাড়িয়ার সদরের উদ্দেশে ছেড়ে আসে। পথে অজ্ঞাত কোনো গাড়ি অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটিকে খাদে পড়ে এক যাত্রী নিহত হন। এ সময় চালকসহ আহত আরো দুইজনকে হাসপাতালে পাঠান স্থানীয়রা। তবে কোন গাড়ি অটোরিকশাটিকে ধাক্কা দিয়েছে তা জানা যায়নি।

Advertisement

তিনি আরো বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!