সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের বাইগ্যার পাড়া এলাকায় পুকুরের পানিতে ডুবে আব্দুল মোকাররমের মৃত্যু হয়। সে একই এলাকার আবছারের ছেলে।
এছাড়া বিকেল ৩টার দিকে দক্ষিণ ধুরুং ইউনিয়নের জুলেকা বিবি পাড়া এলাকায় পানিতে ডুবে মৃত্যু হয় জান্নাতু বকেয়ার। সে একই এলাকার মো. ইকবালের মেয়ে।
.png)
জানা গেছে, দক্ষিণ ধুরুং ইউনিয়নের পৃথক স্থানে আব্দুল মোকাররম এবং জান্নাতুল বকেয়া বাড়ির লোকজনের অগোচরে পুকুরে পানিতে ডুবে যায়। স্থানীয়রা উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কুতুবদিয়া দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলা উদ্দিন আল আজাদ। তিনি জানান, পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতাল থেকে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।