ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘাস কাটতে পার হচ্ছিলেন নদী, নৌকাডুবে বৃদ্ধ নিখোঁজ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৮, ১৭ সেপ্টেম্বর ২০২৩
ঘাস কাটতে পার হচ্ছিলেন নদী, নৌকাডুবে বৃদ্ধ নিখোঁজ
ফাইল ফটো

মুন্সীগঞ্জের সিরাজদীখানে ধলেশ্বরী নদীতে বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ সময়  নিখোঁজ হয়েছেন নৌকায় থাকা সামছুউদ্দিন বেপারী নামে এক বৃদ্ধ। 

রোববার সকাল ৬টার দিক উপজেলার রাজানগর ইউনিয়নের ধলেশ্বরী নদীর ফুলহার লঞ্চ ঘাটের কাছে এ ঘটনা ঘটে। নিখোঁজ সামছুউদ্দিন বেপারী ফুলহার গ্রামের মৃত তাহের আলীর ছেলে। তিনি ফুলহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজনীন সুলতানার বাবা।

রাজানগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো.তৈয়ব আলী ও ফুলহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মশিউর রহমান রাসেল জানান, সকাল ৬টার দিকে সামছুউদ্দিন বেপারী গরুর ঘাস কাটার জন্য   নিজের ডিঙ্গি নৌকা নিয়ে ধলেশ্বরী নদী পার হচ্ছিলেন। এ সময় খালি একটি বাল্কহেড ডিঙ্গির ওপর উঠিয়ে দেয়। এ সময় দিলে ডিঙ্গি নৌকাটি পানিতে তলিয়ে যায়। নিখোঁজ হন নৌকায় থাকা বৃদ্ধ সামছুউদ্দিন।

Advertisement

সিরাজদীখান থানার শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ শেখ মো. নাছির উদ্দিন বলেন, বিষয়টি শুনেছি। নিখোঁজের সন্ধান পেতে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!