ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বোনের বিয়েতে এসে পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ০৮:১৪, ১৮ সেপ্টেম্বর ২০২৩
বোনের বিয়েতে এসে পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু
প্রতীকী ছবি

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় পরিবারের সঙ্গে বোনের বিয়ে উপলক্ষে বাড়িতে এসে পানিতে ডুবে মার্জিয়া আক্তার নামে চতুর্থ শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে।

রোববার দুপুর ২টার দিকে উপজেলার নাগবাড়ী ইউনিয়নের খালুয়াবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। মার্জিয়া উপজেলা নাগবাড়ী ইউনিয়নের খালুয়াবাড়ী গ্রামের আব্দুল মান্নানের মেয়ে। সে নারায়ণগঞ্জের একটি কওমি মাদরাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন নাগবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাইয়ুম বিপ্লব।

তিনি জানান, শুক্রবার নারায়ণগঞ্জ থেকে নিজের বোনের বিয়ে উপলক্ষে মার্জিয়া তার পরিবারের সদস্যদের সঙ্গে বাড়িতে যায়। রোববার মার্জিয়া তার ভাইসহ কয়েকজন শিশুর সঙ্গে পুকুরে গোসল নেমে পানিতে ডুবে যায়। বন্ধুরা কিছুক্ষণ পর বিষয়টি টের পেয়ে পরিবারকে জানায়। পরে স্বজন ও প্রতিবেশীরা পুকুরে থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে টাঙ্গাইল হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

কালিহাতী থানার ওসি কামরুল ফারুক জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!