ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পানিতে ডুবে ২ ভাইসহ ৩ শিশুর মৃত্যু

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৩, ৭ সেপ্টেম্বর ২০২৩
পানিতে ডুবে ২ ভাইসহ ৩ শিশুর মৃত্যু
ফাইল ফটো

জামালপুরে পানিতে ডুবে একদিনে তিন শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ও বিকেলে সদর উপজেলা ও বকশীগঞ্জ উপজেলা থেকে লাশগুলো উদ্ধার করা হয়।

মৃত শিশুরা হলো- সদর উপজেলার নরুন্দির নলকুড়ি গ্রামের আব্দুল সাত্তারের ছেলে আরাফাত (১০), বকশীগঞ্জ উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নের তালুকপাড়া গ্রামের আক্তার হোসেনের ছেলে মাহিন হাসান (১০) ও খোকা মিয়ার ছেলে সাইয়ুম হোসেন (৮)। মাহিন ও সাইয়ুম চাচাতো ভাই।

জানা গেছে, আরাফাত বুধবার বিকেলে নিখোঁজ হয়। সে মানসিক রোগী ছিল। নিখোঁজের পর থেকেই বিভিন্নস্থানে খোঁজাখুজি করলেও পায়নি স্বজনরা। এ অবস্থায় আজ দুপুরে স্থানীয় এক ডোবা থেকে আরাফাতের লাশ উদ্ধার করা হয়।

Advertisement

অপরদিকে, মাহিন হাসান ও সাইয়ুম হোসেন বিকেলে স্থানীয় একটি পুকুরে গোসল করতে যায়। গোসল করার একপর্যায়ে দু’জনই পানিতে ডুবে যায়। পরে বিকেল ৫টার দিকে দু’জনের মরদেহ পানিতে ভেসে উঠে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

বকশীগঞ্জ থানার ওসি সোহেল রানা পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: জামালপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!