ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিলের পানিতে ডুবে যুবক নিখোঁজ

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৪, ৫ সেপ্টেম্বর ২০২৩
বিলের পানিতে ডুবে যুবক নিখোঁজ
ফাইল ফটো

কিশোরগঞ্জের ভৈরব পানিতে ডুবে রকিব মিয়া নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার সন্ধ্যায় উপজেলার বধুনগর ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার সকালে কিশোরগঞ্জের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারের চেষ্টা করছে। নিখোঁজ রকিব মিয়া উপজেলার আগানগর ইউনিয়নের নবীপুর গ্রামের আক্কাছ মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, নিখোঁজ হওয়া রকিব মিয়া সোমবার বিকেলে তার নিজ বাড়ি উপজেলার আগানগর ইউনিয়নের নবীপুর গ্রাম থেকে নানার বাড়ির বধুনগর ইসলামপুরে আসেন। কিছুক্ষণ থাকার পর তিনি সন্ধ্যায় বাড়ির উদ্দেশে রওনা হন। ইসলামপুর থেকে লুন্দিয়া ব্রিজের দিকে যেতে পথি মধ্যে থাকা বিলের ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় তিনি পানিতে পড়ে যান।

Advertisement

নিখোঁজ হওয়া যুবককে স্থানীয় লোকজন পানিতে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি। পরে ভৈরব ফায়ার স্টেশন কর্তৃপক্ষকে অবগত করার পর কিশোরগঞ্জ ডুবুরি দলকে খবর দেয় ফায়ার সার্ভিস। মঙ্গলবার সকালে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারের চেষ্টা করছে।

নিখোঁজ হওয়া যুবক মানসিক ভারসাম্যহীন বলে জানান তার স্বজনরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছিল ডুবুরি দল।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!