ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যশোরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল চাচা-ভাতিজার

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৫, ৫ সেপ্টেম্বর ২০২৩
যশোরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল চাচা-ভাতিজার
ছবি: ডেইলি বাংলাদেশ

যশোরে ট্রেনের ধাক্কায় চাচা ও ভাতিজার মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার ধোপাখোলা বাউল কান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামী বেতনা এক্সপ্রেসের সঙ্গে ধাক্কায় তাদের মৃত্যু হয়। পরে যশোর রেলও‌য়ে পু‌লি‌শ মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতরা হলেন- ধোপাখোলা এলাকার মৃত আনোয়ার বিশ্বাসের ছেলে আমিরুল ইসলাম ও একই এলাকার মনিরুল ইসলামের ১৬ মাসের ছেলে মোহাম্মদ ইউসুফ। নিহতরা সম্পর্কে চাচা-ভাতিজা।

Advertisement

যশোর রেলওয়ে পুলিশের এসআই মিজানুর রহমান জানান, যশোর সদরের ধোপাখোলা বাউল কান্দা এলাকায় বেনাপোল-যশোর রেললাইনের পাশে নিহতদের বাড়ি। দুপুর ১২টার দিকে রেললাইনের পাশে ইউসুফ নামে ১৬ মাস বয়সী শিশু খেলা করছিল। এ সময় বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামী বেতনা এক্সপ্রেস ট্রেনটি এসে যায়। তখন ছোট্ট শিশুকে তার চাচা আমিরুল বাঁচাতে গেলে তিনি ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে মারা যান। আর শিশুটি গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা যশোর জেনারেল হাসাপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, একই পরিবারে দু’জনের মর্মান্তিক মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে ধোপাখোলা বাউল কান্দা এলাকা।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!