রোববার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিম। শনিবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে একইদিন সন্ধ্যা পৌনে ৬টার দিকে চৌমুহনী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আলীপুর এলাকার বলির দোকানের সামনে নিহত সোহেলের ওপর হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোহেল পেশায় একজন দিনমজুর ছিলেন। শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে চৌমুহনী পৌরসভার আলীপুর এলাকার বলির দোকানের সামনে কাজের ১২০ টাকা নিয়ে ৩ নম্বর ওয়ার্ডের আলীপুর গ্রামের ঠাকুর বাড়ির বাহারের ছেলে সোহেল নামে আরেক যুবকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। পরে সোহেলসহ অজ্ঞাতনামা কয়েকজন যুবক লোহার রড, স্ট্যাম্প দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ও ছুরিকাঘাতে তাকে গুরুতর জখম করেন।
.png)
পরে তার আত্মীয়স্বজন খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেয়ার পর শনিবার সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের ভাই রুবেল জানান, তার ভাইকে মাথার দুটি কোপ দিয়ে গুরুতর জখম করে হত্যা করা হয়েছে। তবে হত্যার কারণ সম্পর্কে তিনি কিছু জানাতে পারেননি।
বেগমগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।