ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ময়মনসিংহে আসাদ হত্যা মামলার আসামি গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ২২:০১, ৯ সেপ্টেম্বর ২০২৩
ময়মনসিংহে আসাদ হত্যা মামলার আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহের মুক্তাগাছায় যুবলীগ কর্মী আসাদ হত্যার ঘটনায় ইসমাঈল হোসেন (৪৪) নামে আরো একজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ নিয়ে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় জেলা ডিবি পুলিশের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে শুক্রবার দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগর থানাধীন পশ্চিম ব্যাজগাঁও মোল্লাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ইসমাঈল হোসেন জেলার মুক্তাগাছা থানার তারাটি ফকিরপাড়া গ্রামের মুসলেম উদ্দিনের ছেলে। 

জেলা ডিবির পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, আসাদ হত্যা মামলা ছাড়াও ইসমাঈলের বিরুদ্ধে আরো পাঁচটি মামলা রয়েছে। তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করে শনিবার বিকেলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গত ২৮ আগস্ট রাত পৌনে ৯টার দিকে মুক্তাগাছা শহরের আটানী বাজারে একটি চায়ের দোকানে বসে আসাদুজ্জামান আসাদ, নাহিদসহ কয়েকজন মিলে একসঙ্গে চা পান করছিলেন। এ সময় ৩০ থেকে ৩২ জনের একটি দল অস্ত্রশস্ত্র নিয়ে তাদের চারদিক থেকে ঘিরে ফেলে। তারা আসাদকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে চলে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় ৩১ আগস্ট রাতে নিহত নিহত আসাদুজ্জামান আসাদের ছেলে তাইব হাসান আনন্দ বাদী হয়ে উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য মাহাবুবুল হাসান মনিসহ ৩০ জনের নামে মুক্তাগাছা থানায় মামলা করেন। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ময়মনসিংহ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!