ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্ত্রীর সামনেই হাত-পা বেঁধে স্বামীকে কুপিয়ে হত্যা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ১১:২১, ১০ সেপ্টেম্বর ২০২৩
স্ত্রীর সামনেই হাত-পা বেঁধে স্বামীকে কুপিয়ে হত্যা
নিহত সাইদুল সরদার

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় স্ত্রীর সামনেই হাত-পা বেঁধে সাইদুল সরদার নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার টিয়াখালী ইউপির মধ্য টিয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাইদুল ওই গ্রামের তৈয়বালী সরদারের ছেলে। এ ঘটনায় তার দ্বিতীয় স্ত্রী খাদিজাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

জানা যায়, রাতে সাইদুল ও তার দ্বিতীয় স্ত্রী খাদিজা বাড়িতে ছিলেন। এ সময় মুখোশধারী একদল দুর্বৃত্তরা তাদের বাড়িতে ঢুকে সাইদুলদের হাত-পা বেঁধে ফেলে। পরে মাথায় ও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় স্বামীকে বাঁচাতে গিয়ে স্ত্রী খাদিজা বেগমও আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।  

Advertisement

কলাপাড়া থানার ওসি আলী আহম্মদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!