ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রতিবন্ধীকে গাছে বেঁধে মারধর, প্লাস দিয়ে নখ উপড়ে নির্যাতন

ঝিনাইদহ প্রতিনিথি
প্রকাশিত: ২২:০৩, ৩০ আগস্ট ২০২৩
প্রতিবন্ধীকে গাছে বেঁধে মারধর, প্লাস দিয়ে নখ উপড়ে নির্যাতন
ছবি: সংগৃহীত

চুরির অপবাদ দিয়ে নাজমুল হাসান (৪০) নামে এক মানসিক প্রতিবন্ধী যুবককে গাছে বেঁধে মারধর ও প্লাস দিয়ে পায়ের নখ উপড়ে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে।

রোববার (২৭ আগস্ট) ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেণী গ্রামের ঋষিপাড়ায় এ ঘটনা ঘটলেও জানাজানি হয়েছে বুধবার (৩০ আগস্ট)। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তবে এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

স্থানীয়রা জানায়, গত রোববার ত্রিবেণী গ্রামের মৃত হানিফ আলীর ছেলে মানসিক প্রতিবন্ধী নাজমুলকে টিউবওয়েল চুরির অপবাদে গাছের সঙ্গে বেঁধে মারধর করেন একই গ্রামের কলম উদ্দিন, রহিম উদ্দিন, ছলিম মিয়া, ও রুহুলসহ কয়েকজন যুবক। তারা নাজমুলকে মারধর ও প্লাস দিয়ে পায়ের নখ উপড়ে নির্যাতন করেন। পরে গ্রামবাসী তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেন। এ ঘটনায় শৈলকুপা থানায় মামলা করেছে নাজমুলের পরিবার।

Advertisement

স্থানীয় বাসিন্দা লিটন বলেন, চুরির অপবাদ দিয়ে অমানসিক নির্যাতন করা হয়েছে। একজন মানসিক প্রতিবন্ধী মানুষকে এভাবে যারা নির্যাতন করেছেন তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, নাজমুলকে নির্যাতনের ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে আমরা অভিযান চালাচ্ছি। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: নির্যাতন
লিংক সফলভাবে কপি হয়েছে!