ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চুরির অপবাদে গাছে ঝুলিয়ে নির্যাতন, ভিডিও ভাইরাল

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২২, ২৭ আগস্ট ২০২৩
চুরির অপবাদে গাছে ঝুলিয়ে নির্যাতন, ভিডিও ভাইরাল
ছবি: সংগৃহীত

কুমিল্লার বরুড়ায় চুরির অপবাদ দিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে আবদুল হান্নান নামে এক যুবককে নির্যাতনের ঘটনা ঘটেছে। রশি দিয়ে গাছের সঙ্গে উল্টো করে ঝুলিয়ে ঐ যুবককে নির্যাতন করা হয়।

শনিবার সকালে উপজেলার ভাউকসার ইউনিয়নের চৌত্তাপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার ঐ যুবক একই এলাকার আবদুল জব্বারের ছেলে।

এ ঘটনার ৫৯ সেকেন্ডের একটি ভিডিও শনিবার বিকেল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এদিকে, এ নির্যাতনের ঘটনায় পুলিশ শনিবার রাতেই ভাউকসার ইউপি সদস্য জহিরুল ইসলামকে আটক করেছে। তার নেতৃত্বে ঐ যুবককে চোর অ্যাখ্যা দিয়ে নির্যাতন করা হয়।

Advertisement

স্থানীয়রা জানান, গত শুক্রবার (২৫ আগস্ট) রাতে চোত্তাপুকুরিয়া এলাকার একটি দোকানে চুরির ঘটনা ঘটে। স্থানীয়রা বিষয়টি ইউপি সদস্য জহিরুল ইসলামকে জানালে পরদিন শনিবার সকালে সন্দেহভাজন হিসেবে হান্নানকে ডেকে আনা হয় চোত্তাপুকুরিয়া মার্কেটের সামনে। পরে তাকে দড়ি দিয়ে বেঁধে উল্টো করে ঝুলিয়ে দেওয়া হয় একটি গাছের সঙ্গে। ঝুলিয়ে দেওয়ার পর জহিরুল ইসলাম যুবককে মারধর করেন। এসময় স্থানীয়রা এ দৃশ্যটি মোবাইলে ভিডিও ধারণ করে অনেকেই ফেসবুকে পোস্ট করেন। দুপুরের দিকে ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

ওসি ফিরোজ হোসেন জানান, ভিডিওটি ভাইরাল হওয়ার পর অভিযান চালিয়ে ইউপি সদস্য জহিরুল ইসলামকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: কুমিল্লা
লিংক সফলভাবে কপি হয়েছে!