২০০৬ সালে বিয়ের ২ মাসের মধ্যেই পারিবারিক কলহের জেরে নিজ স্ত্রীর গর্ভে থাকা সন্তানসহ তাকে হত্যা করেন মিজানুর। পরে আদালত তাকে ফাঁসির আদেশ দেন। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
বুধবার সকাল ১০টার দিকে কড়া নিরাপত্তায় ঝালকাঠি জেলা কারাগার থেকে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
.png)
ঝালকাঠি জেলা কারাগারের (জেলার) মো. আক্তার হোসেন শেখ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, মিজানুর ঝালকাঠি কারাগারারের আসামি নন। তিনি দীর্ঘদিন কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ছিলেন। তার বাড়ি ঝালকাঠি জেলায় হওয়ার কারণে ঝালকাঠি কারাগারে আসার জন্য ২ মাসের জন্য আবেদন করেছিলেন তিনি। তাকে ২ মাসের জন্য কারাগারে আনা হয়েছিল। দুই মাস শেষ হওয়ায় তাকে আবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।