ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মান্নান গ্রেফতার

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ২২:২৭, ১৪ আগস্ট ২০২৩
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মান্নান গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

টাঙ্গাইলে চাঞ্চল্যকর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক ভাড়াটে খুনি মান্নানকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকার মিরপুর-২ লালকুঠি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

টাঙ্গাইল র‌্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০১৩ সালের ৩০ জুন রাতে জেলার মির্জাপুর উপজেলার বাংগুরী দক্ষিণপাড়া গ্রামে মো. আসাদুজ্জামান মিয়া তার বাবা আব্দুল আউয়ালকে ভাড়াটে লোক দিয়ে গলা কেটে হত্যা করেন। এ ঘটনায় মির্জাপুর থানার তৎকালীন এসআই শ্যামল কুমার দত্ত বাদী হয়ে ১ আগস্ট মামলা করেন।

Advertisement

মামলায় ২০২০ সালের ২৩ ফেব্রুয়ারি অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক এ ঘটনায় জড়িত চারজনের মৃত্যুদণ্ড দেন। রায় ঘোষণার আগে থেকেই মান্নান পলাতক ছিলেন। 

তিনি আরো জানান, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে ভাড়াটে খুনি মান্নানকে গ্রেফতার করা হয়। এ মামলার অপর দণ্ডপ্রাপ্ত তিন আসামি বর্তমানে কারাবন্দী রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: টাঙ্গাইল
লিংক সফলভাবে কপি হয়েছে!