ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে যুবক নিহত, গ্রেফতার ৪

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৯, ১৪ আগস্ট ২০২৩
জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে যুবক নিহত, গ্রেফতার ৪
ফাইল ছবি

ঝালকাঠির কাঠালিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে কবির মোল্লা (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ৪ জন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত ৪ জনকে গ্রেফতার করেছে।

সোমবার বিকেলে উপজেলার আমুয়া ইউনিয়নের ছোনাউটার মোলাখালীতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ছোনাউটার মোলাখালীতে বিকেলে আলতাফ ও চাঁন মিয়ার সঙ্গে কবির মোল্লার জমিজমার বিরোধ নিয়ে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয়পক্ষ দা, রামদা নিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন। এ সময় ঘটনাস্থলেই কবির মোল্লা নিহত হন। সংঘর্ষে কবির মোল্লার ভাই গ্রাম পুলিশ বাবুল মোল্লা (৬০), স্ত্রী এমিলি বেগম (৫৫) আহত হন। অপর পক্ষের মো. আলতাফ ও তার ছেলে মিরাজ আহত হন। গ্রাম পুলিশ বাবুল মোল্লাকে প্রথমে আমুয়া হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

Advertisement

এ ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন, মো. আলতাফ (৬২), তার পুত্র মো. মিরাজ হোসেন (৩৫), কবির মোল্লার মেঝো ভাই চাঁন মিয়া মোল্লা (৫০) ও তার ছেলে সাগর মোল্লা (২৫)।

কাঠালিয়া থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেফতার করা হয়েছে। কবিরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!