ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দিনাজপুরে পুরোহিত হত্যার প্রধান আসামি গ্রেফতার

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ২২:১৩, ১৪ আগস্ট ২০২৩
দিনাজপুরে পুরোহিত হত্যার প্রধান আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

দিনাজপুরের বোচাগঞ্জে গনেশ চন্দ্র ভট্টাচার্য্য নামে এক পুরোহিত হত্যা মামলার প্রধান আসামি মাধব চন্দ্র রায়কে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। 

গ্রেফতার মাধব চন্দ্র রায় বোচাগঞ্জ উপজেলার মানিকপুর গ্রামের দীর্যনাথ রায়ের ছেলে। পেশায় তিনি একজন শস্য মজুত ব্যবসায়ী ও স্থানীয়ভাবে সুদের কারবারের সঙ্গে যুক্ত ছিলেন।

সোমবার বিকেলে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ। 

Advertisement

পুলিশ সুপার জানান, হত্যার শিকার গণেশ ভট্টাচার্য্য পেশায় পুরোহিত ছিলেন। মাধব চন্দ্র রায়ের কাছে ভিকটিম বিভিন্ন সময় সুদের ওপরে টাকা গ্রহণ করতেন। গনেশের কাছে সুদের ১ লাখ ২০ হাজার টাকা পাওনা ছিলেন মাধব চন্দ্র রায়। সেই টাকা পরিশোধ করতে পারছিলেন না গনেশ। ১০ আগস্ট রাতে সেতাবগঞ্জ উপজেলার মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ডেকে নেন গণেশকে। গণেশ সেখানে আসলে টাকা পরিশোধ করার বিষয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মাধব ইট দিয়ে গণেশকে আঘাত করে পাশের ধানক্ষেতে ফেলে দিয়ে পালিয়ে যান।

ঘটনার পরদিন শুক্রবার নিহতের পরিবার থেকে বোচাগঞ্জ থানায় অজ্ঞাতনামা দেখিয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ মুঠোফোন ও স্থানীয় সূত্রে সোমবার সকালে মাধব চন্দ্রকে স্থানীয় একটি বাজার থেকে গ্রেফতার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাধব হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন।

সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আব্দুল্লাহ আল মাসুম, বোচাগঞ্জ থানার ওসি আবু বক্কর সিদ্দিক রাসেল।

উল্লেখ্য, গত শুক্রবার সকালে উপজেলার মানিকপুর এলাকায় ধানক্ষেত হতে পুরোহিত গণেশ ভট্টারচার্য্যের মরদেহ উদ্ধার করে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!