বৃহস্পতিবার রামপাল পুলিশ ও র্যাব যৌথভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। শুক্রবার বেলা ১১টার দিকে তাদের বাগেরহাটের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন- রামপালের আদাঘাট গ্রামের এনায়েত হোসেন, গৌরম্ভা গ্রামের মান্নান ওরফে ছোট ও একই গ্রামের হান্নান বয়াতি। যশোরের কোতোয়ালি থানার একটি হত্যা মামলার আসামি তারা।
.png)
নিহত অধ্যাপক আবু জাফর বাগেরহাটের রামপালের গৌরম্ভা ইউনিয়নের বর্ণি গ্রামের বাসিন্দা।
জানা গেছে, অধ্যাপক আবু জাফর ঢাকা থেকে রামপালে ফিরছিলেন। পথি মধ্যে যশোরের খাজুরা এলাকায় সড়কের ওপর গাড়ি থামিয়ে কতিপয় ঘাতকরা তাকে গুলি করে হত্যা করেন। পরে যশোরের কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন তার স্বজনরা।
এ ঘটনায় রামপালের বেশ কয়েকজনকে আসামি করা হয়। দীর্ঘ শুনানি শেষে যশোরের বিজ্ঞ আদালত আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড দেন। আসামিদের মধ্যে কয়েকজন পলাতক ছিলেন।
রামপাল থানার ওসি এসএম আশরাফুল আলম আসামিদের গ্রেফতার ও জেলহাজতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।