সম্প্রতি ‘১৮কেরোনালদিনহো’ নামের একটি কোম্পানির বিরুদ্ধে প্রতারণার মামলায় নাম জড়িয়েছে রোনালদিনহোর। এই ঘটনায় তাকে সাক্ষ্য দিতে ডেকেছিল ব্রাজিলের পার্লামেন্টারি কমিশন অব ইনকোয়ারি (সিপিআই)। মামলায় কোম্পানিটির বিরুদ্ধে অভিযোগ, মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করছেন তারা।
মূলত সিপিআইয়ের আদালতে উপস্থিত না হওয়ায় আটক করা হতে পারে রোনালদিনহোকে। এমনকি জেলেও যেতে পারেন ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।
.png)
সিপিআই জানিয়েছে, রোনালদিনহো পরবর্তীতেও সাক্ষ্য দিতে উপস্থিত না হলে আটক করা হতে পারে। এমনকি জেলেও নেয়া হতে পারে সাবেক এই ফুটবলারকে।
সিপিআইয়ের চেয়ারম্যান অরিও রিবেইরো বলেন, পরবর্তী সাক্ষ্যতে হাজির না হলে পুলিশ দিয়ে জোর করে ডেকে আনা হবে রোনালদিনহোকে।
এর আগে ২০২০ সালে অবৈধভাবে দেশত্যাগের কারণে জেলে গিয়েছিলেন রোনালদিনহো। সেবার পাসপোর্ট ছাড়া প্যারাগুয়েতে প্রবেশের দ্বায়ে জেলে নেয়া হয়েছিল তাকে। যদিও পরে তাকে জেল থেকে মুক্ত করতে সক্রিয় ভূমিকা রাখেন আর্জেন্টাইন মহতারকা লিওনেল মেসি।