ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পিকনিকের নৌকায় নাচানাচি, নদীতে পড়ে যুবক নিখোঁজ

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩২, ৫ আগস্ট ২০২৩
পিকনিকের নৌকায় নাচানাচি, নদীতে পড়ে যুবক নিখোঁজ
ঘটনাস্থল

কুষ্টিয়ার গড়াই নদীতে বন্ধুদের সঙ্গে নৌকা ভ্রমণে গিয়ে শুভ নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে কুষ্টিয়া জেলা পরিষদ পার্কের সামনে গড়াই নদীতে এ ঘটনা ঘটে। শুভ কুষ্টিয়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের উত্তর মিলপাড়ার দুলাল আলীর ছেলে।

ঐ নৌকায় থাকা অন্যদের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার সকালে বন্ধুদের সঙ্গে নৌকা ভাড়া করে গড়াই নদীতে পিকনিকে যান শুভ। দিনব্যাপী ঘোরা শেষে ফেরার পথে সন্ধ্যা ৬টার দিকে নৌকার ওপর নাচানাচি করতে গিয়ে পাঁচ বন্ধু নদীতে পড়ে যান। একপর্যায়ে সবাই উঠে আসলেও শুভ পানির স্রোতে তলিয়ে যান। খবর পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। শুভর সন্ধান না পেয়ে খুলনার ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা এসে উদ্ধার কাজ শুরু করবে।

Advertisement

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. জানে আলম জানান, বন্ধুদের সঙ্গে নৌকায় নাচানাচি করতে গিয়ে নদীতে পড়ে শুভ নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। কুষ্টিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে তার সন্ধান পাননি। খুলনা থেকে ডুবুরি দল আসছে। তারা এসে উদ্ধার অভিযান শুরু করবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!