নিখোঁজ জেলে উপজেলার বাহারছড়া ইউপির ৫ নম্বর ওয়ার্ডের মিয়ার পাড়ার নুরুল আলমের ছেলে মো. হেলাল উদ্দিন। অপরদিকে শাহ পরীর দ্বীপের সংলগ্ন সাগরপাড় থেকে উদ্ধার হওয়া গলিত মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি।
বৃহস্পতিবার সকালে উখিয়ার জালিয়াপালং সংলগ্ন সাগরের কিনারা থেকে নিখোঁজ জেলে মো. হেলাল উদ্দিনের মরদেহটি উদ্ধার করা হয়। এছাড়া টেকনাফের সাবরাং শাহপরীরদ্বীপের সংলগ্ন সাগর পাড় থেকে দুপুরের দিকে অজ্ঞাত একটি গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ।
তিনি জানান, বুধবার ভোরে তার ছেলে সাগরে মাছ ধরতে গেলে হঠাৎ ইঞ্জিনচালিত নৌকাটি সাগরে ডুবে যায়, পরে তার সঙ্গে থাকা অন্যান্য জেলেরা সাঁতরে চলে আসতে পারলেও মো. হেলাল উদ্দিন আসতে পারেনি বলে ফিরে আসা জেলেরা তার বাবাকে জানায়। পরবর্তীতে বিভিন্ন জায়গায় ভিকটিমের পরিবার খোঁজাখুঁজির করলে বৃহস্পতিবার সকাল ৬টার দিকে উখিয়া উপজেলার জালিয়া পালং সংলগ্ন সাগরের কিনারায় তার লাশ পাওয়া যায়।
অপরদিকে, বৃহস্পতিবার দুপুরে টেকনাফের সাবরাং ইউপির শাহপরীরদ্বীপ সংলগ্ন সাগরের ঝাউ বাগানের পাশে স্থানীয় লোকজন একটি অজ্ঞাত মরদেহ দেখতে পেয়ে টেকনাফ মডেল থানায় খবর দেয়। ঘটনার সংবাদ পাওয়ায় পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে গলিত মরদেহ উদ্ধার করে।
ওসি আরো জানান, উদ্ধার জেলের মরদেহসহ গলিত মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।