ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৩, ৩ আগস্ট ২০২৩
ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার
ফাইল ফটো

ঝড়ের কবলে পড়ে বরগুনার পাথরঘাটার বিষখালী নদীতে মাছ ধরার নৌকা উল্টে নিখোঁজ জেলে আবুল হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে স্থানীয় জেলেরা উপজেলার ছোনবুনিয়ায় চরের কাছে থেকে মরদেহ উদ্ধার করেন। পরে পুলিশকে জানানো হয়।

মৃত্যু জেলের আপন ভাই মাওলানা আবু জাফর ও তার ছেলে মাহমুদুল হাসান মরদেহ শনাক্তের বিষয় নিশ্চিত করেছেন।

Advertisement

জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার (১ আগস্ট) দুপুর ১টার দিকে আবুল হোসেন মাছ ধরার জন্য পাথরঘাটা-বামনার মধ্যবর্তী মোস্তফা মিয়ার ইটের ভাটার ঘাট থেকে বিষখালী নদীতে মাছ ধরতে যান। অনেকটা সময় পার হলেও তিনি না ফেরায় স্থানীয়রা তাকে খুঁজতে শুরু করেন। অনেক খোঁজার তার নৌকা পাওয়া গেলেও তাকে খুঁজে পাওয়া যায়নি।

পাথরঘাটা থানার ওসি আলম হাওলাদার বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সদস্যরা লাশ আবুল হোসেনের বলে শনাক্ত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: বরগুনা
লিংক সফলভাবে কপি হয়েছে!