ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বরগুনায় হাঁসের কালো ডিম নিয়ে চাঞ্চল্য

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫১, ২৩ জুন ২০২৩
বরগুনায় হাঁসের কালো ডিম নিয়ে চাঞ্চল্য
ছবি: ডেইলি বাংলাদেশ

বরগুনার সদর উপজেলায় কালো রঙের ডিম দিচ্ছে একটি হাঁস। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের উত্তর ইটবাড়িয়া এলাকার মো. রহিম আকনের একটি হাঁস কালো রঙের ডিম দিচ্ছে।

শুক্রবার দুপুরে কালো ডিম দেখতে ঐ বাড়িতে ভিড় করেন বিভিন্ন এলাকা মানুষ। কালো রঙের ডিম দেখ অবাক এলাকাবাসী।

পাতিহাঁসটির মালিক মো. রহিম আকন বলেন, তিন মাস আগে আমার শ্বশুর বাড়ি থেকে পাতিহাঁসের বাচ্চা নিয়ে আসি। এরপর থেকে স্বাভাবিক নিয়মই বাড়িতে হাঁসগুলো লালন পালন করি। গত চারদিন কালো রাঙের অদ্ভুত আকৃতির ডিম পাড়ছে একটি।

Advertisement

এ বিষয়ে বরগুনার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান বলেন, বিষয়টি আজ সকালে শুনছি আমরা। ডিমগুলো দেখে নমুনা সংরক্ষণ করব। এরপর ডিম ও হাঁসটি পরীক্ষাগারে পাঠাবো।

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি হাঁসটির কোনো পরিযায়ী পাখির সঙ্গে প্রজনন হয়েছে। কিছু পরিযায়ী পাখি কালো রঙের ডিম দেয়, যে কারণে হাঁসটি কালো রঙের ডিম দিচ্ছে। অথবা হাঁসটি কালো রংয়ের কেমিক্যাল খেয়েছে। হাঁসটির জরায়ুর সমস্যার কারণেও ডিমের রং কালো হতে পারে। 

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!