আটককৃত কুষুম পোদ্দার গাজীপুর জেলার টুঙ্গি থানার টুঙ্গিভরান গ্রামের হারি সাধনের ছেলে।
বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের (বিজিবি) পরিচালক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন; উপজেলার দর্শনা থানার সুলতানপুর সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমানের (পিএসসি) নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ৭৭/২-এস থেকে আনুমানিক ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দর্শনা হঠাৎপাড়া রেলক্রসিং এলাকায় অবস্থান নেয়।
.png)
এ সময় সকাল ৭টার দিকে কুষুম পোদ্দারকে রেলক্রসিং এলাকায় ঘোরাফেরা করতে দেখলে বিজিবি সশস্ত্র টহল দলের সন্দেহ হলে তাকে আটক করে প্রথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। পরে বিজিবি সদস্যরা তার দেহ তল্লাশি করে কোমরে পেঁচানো কাপড়ের বেল্টের ভেতর থেকে ২ কেজি ৩৫০ গ্রাম (২০২ ভরি) ওজনের ছোট-বড় ৪টি সোনার বার ও ১টি মোবাইল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ২ কোটি ২ লাখ টাকা।
এ বিষয়ে নায়েক রবিউল ইসলাম বাদী হয়ে দর্শনা থানায় মামলাসহ আসামিকে থানায় সোর্পদ করা হয়েছে ও সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।