ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

উত্তরায় নকল সোনার বারসহ গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৪৯, ৭ জুলাই ২০২৩
উত্তরায় নকল সোনার বারসহ গ্রেফতার ৫
ছবি: প্রতীকী

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে নকল সোনার বারসহ প্রতারক চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার রাতে উত্তরা পশ্চিম থানার ৭ ও ১১ নম্বর সেক্টর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

Advertisement

গ্রেফতাররা হলেন- মো. রাসেল খান ওরফে রাসেল, অহিদুজ্জামান শাকিল, মেহেদী হাসান কমল, নূরুল ইসলাম ও জাহাঙ্গীর খান।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মাসুদ আলম জানিয়েছেন, কতিপয় ব্যক্তি উত্তরা পশ্চিম থানার ৭ নম্বর সেক্টর এলাকায় বৃহস্পতিবার রাতে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় রাসেল, শাকিল ও মেহেদীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯টি নকল সোনার বার উদ্ধার করা হয়।

পরে গ্রেফতারদের দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানার ১১ নম্বর সেক্টর এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত অপর দুই সদস্য নূরুল ও জাহাঙ্গীরকেও গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে নকল সোনার বার দিয়ে বিভিন্নজনের সঙ্গে প্রতারণার বিষয়টি স্বীকার করেছে। এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা রুজু হয়েছে বলে জানান মুহাম্মদ মাসুদ আলম।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!