ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাতক্ষীরায় সোনার বারসহ যুবক আটক

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৭, ৮ জুন ২০২৩
সাতক্ষীরায় সোনার বারসহ যুবক আটক
সোনার বারসহ সাগর নামে এক যুবক আটক। ছবি: ডেইলি বাংলাদেশ

সাতক্ষীরার বৈকারী সীমান্ত থেকে দুই পিস সোনার বারসহ সাগর নামে এক যুবককে আটক করেছে বিজিবি। 

বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার বৈকারী সীমান্তের বলদঘাটা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মো. সোহাগ সদর উপজেলার বৈকারী মাঝেরপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি বৈকারী বিওপির নায়েক শহিদুল ইসলামের ইসলামের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সীমান্তের বলদঘাটা এলাকায় অভিযান চালায়। এ সময় সোহাগকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশী চালিয়ে একটি প্যাকেটে রক্ষিত দুই পিস সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার ওজন ২৩৩ দশমিক ২৮ গ্রাম। সোনার বারের বাজার মূল্য ১৯ লাখ ৬৮ হাজার ৮৩ টাকা।

Advertisement

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, আটক চোরাচালানী সোহাগকে সদর থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া সোনারবারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: সাতক্ষীরা
লিংক সফলভাবে কপি হয়েছে!