ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাট জাগ দিতে গিয়ে সাপের ছোবলে কৃষকের মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ০২:৪৮, ২৬ জুলাই ২০২৩
পাট জাগ দিতে গিয়ে সাপের ছোবলে কৃষকের মৃত্যু
ফাইল ফটো

ঝিনাইদহের হরিণাকুণ্ডতে সাপের ছোবলে আব্দুল্লাহ নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে কুলবাড়ীয়া গ্রামের পাট জাগ দেওয়ার সময় সাপে ছোবল দেয়। তিনি ঐ গ্রামের বাসিন্দা।

স্বজনরা জানান, মঙ্গলবার দুপুরে পাট কেটে জাগ দেওয়ার সময় গর্তে পা দিলে তাকে সাপে ছোবল মারে। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা জামিনুর রশিদ জানান, রোগীকে অ্যান্টিভেনম দেওয়া হয়েছিল; কিন্তু কী সাপে কামড় দিয়েছে। সেটা জানাতে পারেননি। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে মারা যান তিনি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: ঝালকাঠি
লিংক সফলভাবে কপি হয়েছে!