ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাণীনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নারীর মৃত্যু

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ২২:২৪, ২৫ জুলাই ২০২৩
রাণীনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নারীর মৃত্যু
ফাইল ফটো

নওগাঁর রাণীনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রেহেনা নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার রাণীনগর-আবাদপুকুর সড়কের সোনাকানিয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারী রেহেনা উপজেলার একডালা গ্রামের নুরুল ইসলামের স্ত্রী।

নিহতের ভাতিজা আব্দুর রাজ্জাক বলেন, আমার বাবা অসুস্থ হওয়ায় মঙ্গলবার বিকেলে বাবাকে চিকিৎসা করানোর জন্য নওগাঁ হাসপাতালে নিয়ে যাচ্ছিলাম। পরিবারের লোকজন বাবাকে নিয়ে সিএনজিতে ছিলেন। আর সিএনজিতে জায়গা না থাকার কারণে আমি আমার ফুফু রেহেনাকে নিয়ে মোটরসাইকেলযোগে রাণীনগর-আবাদপুকুর সড়ক দিয়ে নওগাঁর উদ্দেশে রওনা হই।

Advertisement

পথে সোনাকানিয়া ব্রিজ এলাকায় স্পিডব্রেকারে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গেলে ফুফু রেহেনা মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ সময় স্থানীয়দের সহযোগিতায় ফুফুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক রেহেনাকে মৃত ঘোষণা করেন।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, নিহত নারী রেহেনার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহণ আইনে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: নওগাঁ
লিংক সফলভাবে কপি হয়েছে!