ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পুকুরে গোসলে নেমে স্কুলশিক্ষকের মৃত্যু

রাজবাড়ি প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৫৫, ২৫ জুলাই ২০২৩
পুকুরে গোসলে নেমে স্কুলশিক্ষকের মৃত্যু
মৃত অমূল্য প্রসন্ন রায়- ফাইল ফটো

রাজবাড়ির গোয়ালন্দে পুকুরে গোসলে নেমে অমূল্য প্রসন্ন রায় নামে অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তার মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

ঐদিন বিকেলে গোয়ালন্দ পৌরসভার বিপিন রায়ের পাড়ায় এ ঘটনা ঘটে। মৃত অমূল্য প্রসন্ন রায় ঐ এলাকার বাসিন্দা এবং গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নেমে তিনি নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পরেও তাকে না পাওয়া গেলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে মৃত অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে উদ্ধার করেন।

Advertisement

উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের স্টেশন অফিসার আব্দুর রহমান বলেন, খবর পেয়ে রাত ৯টার দিকে আমরা সেখানে যাই। পরে রাত সাড়ে ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: রাজবাড়ী
লিংক সফলভাবে কপি হয়েছে!