তিনি পেয়েছেন ৫৭০৬ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়ারেচ আলী খান আনারস প্রতীকে পেয়েছেন ৩০০৮ ভোট। নিজ নিজ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার স্বাক্ষরিত ফলাফলে এ তথ্য জানা গেছে।
সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ চলে। ভোটাররা স্বতস্ফুর্তভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১২ হাজার ৯৪২ জন। এরমধ্যে পুরুষ ৬ হাজার ৭৭৪ জন ও মহিলা ৬ হাজার ১৬৮ জন ভোটার। ভোটাধিকার প্রয়োগ করেছেন ৮৭১৪ জন। এতে সাধারণ সদস্য ৯টি পদে ২৩ জন ও সংরক্ষিত ৩টি আসনে মহিলা সদস্য ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
.png)
এর আগে, এ ইউনিয়নে ওয়ারেচ আলী খান দুই বার চেয়ারম্যান নির্বাচিত হন এবং ফারুক হোসেন এ বছর প্রথমবারের মতো বিজয়ী হয়েছেন।