বৃহস্পতিবার দুপুরে আসামির উপস্থিতিতে জেলা ও দায়রা জজ মোহাম্মদ ওয়ালিউল ইসলাম এ রায় ঘোষণা করেন।
মাদক ব্যবসায়ী মো. শাহিন আলম বায়েজিদ খলিফা নলছিটি শহরের সবুজবাগ এলাকার আব্দুল হালিম খলিফার ছেলে।
.png)
মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ১ জুলাই ঝালকাঠির গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে নলছিটি গার্লস স্কুলের গেটের সামনে থেকে তিন হাজার ইয়াবাসহ বায়েজিদকে গ্রেফতার করে। এ ব্যাপারে ডিবির এসআই মো. হাবিবুর রহমান বাদী হয়ে নলছিটি থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেন। ডিবির পরিদর্শক মেহেদী হাসান ২০২২ সালে ৩০ সেপ্টেম্বর তদন্ত শেষে আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করেন। আদালত ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌসুলি আব্দুল মান্নান রসুল ও আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট তরিকুল ইসলাম।