ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদারীপুরে এক লাখ জাল টাকাসহ গ্রেফতার ২

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১২, ১৩ জুন ২০২৩
মাদারীপুরে এক লাখ জাল টাকাসহ গ্রেফতার ২
ছবি: ডেইলি বাংলাদেশ

মাদারীপুরের শিবচরে অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার কাবিলপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ওই এলাকার মোতালেব হাওলাদারের ছেলে ইয়াছিন হাওলাদার (২৩) এবং দাদন মিয়ার ছেলে জোবায়ের মিয়া (২১)।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত পৌনে ১১টার দিকে শিবচরের কাবিলপুর এলাকার মাদরাসা সংলগ্ন একটি ব্রিজের ওপর থেকে দুই যুবককে আটক করে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকার জাল নোট ও একটি ফোন জব্দ করে পুলিশ।

Advertisement

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. সালাউদ্দিন জানান, এ ব্যাপারে শিবচর থানায় মঙ্গলবার সকালে মামলা দায়ের হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: মাদারীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!