ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদারীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৩, ২৫ মে ২০২৩
মাদারীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

মাদারীপুরের ডাসারে পুকুরের পানিতে ডুবে আরিফুল ইসলাম নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার পশ্চিম মাইজপারা এলাকার মাতুব্বর বাড়ির পুকুরে পরে তার মৃত্যু হয়। সে ঐ গ্রামের জাহিদুর মাতুব্বরের ছেলে।

জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়িতে খেলা করছিল শিশু আরিফুল। এক সময় সবার অজান্তে বাড়ির বাইরে বের হয়ে পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের লোকেরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পুকুরের পানিতে এক পথচারী ভাসতে দেখে চিৎকার দেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

ডাসার থানার ওসি মো. হাসানুজ্জামান হাসান বলেন, পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি শুনেছি।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!