বুধবার দুপুরে নিজ কার্যালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন তিনি।
জেলা প্রশাসক বলেন, দুর্নীতিবাজদের কোনোভাবেই ছাড় কিংবা প্রশ্রয় দেওয়া হবে না। আমার অফিসের কোনো কর্মকর্তা-কর্মচারী দুর্নীতির সঙ্গে জড়ালে আমি নিজে দুদক ডেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো। জেলাকে দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্তসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ডমুক্ত রাখবো। মাদারীপুর থেকে অন্যায় ও দুর্নীতিকে সমূলে উৎপাটন করে ছাড়বো।
.png)
এ সময় জেলার ট্রাফিক ব্যবস্থা, বাল্যবিয়ে, চিকিৎসা ব্যবস্থা, ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন, কিশোর গ্যাং প্রতিরোধসহ নানা বিষয় নিয়ে কথা বলেন ডিসি মারুফ।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (স্থানীয় সরকার) নজরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইনউদ্দিন প্রমুখ।