ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে ডিসি-এসপির ছবি দিয়ে টিকটক, আটক ২

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৪, ২৬ এপ্রিল ২০২৩
হবিগঞ্জে ডিসি-এসপির ছবি দিয়ে টিকটক, আটক ২
ফাইল ছবি

হবিগঞ্জের বানিয়াচংয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের ছবি ব্যবহার করে টিকটক ভিডিও তৈরির অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে বানিয়াচং থানা পুলিশ উপজেলার গ্যানিংগঞ্জ বাজার থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার মন্দরী গ্রামের পলাশ হোসেন ইমন (২৫) ও সাগর দিঘীর পশ্চিমপাড় মহল্লার মিল্লাত মিয়া (১৬)।

Advertisement

বুধবার বিষয়টি নিশ্চিত করে বানিয়াচং থানার ইন্সপেক্টর তদন্ত মোহাম্মদ আবু হানিফ জানান, সম্প্রতি হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ইশরাত জাহান ও পুলিশ সুপার (এসপি) এসএম মুরাদ আলির ছবি ব্যবহার করে টিকটক ভিডিও তৈরির পর তারা সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। এছাড়াও তারা দেশের তারকা ব্যক্তিদের নিয়ে টিকটক ভিডিও তৈরি করেন।

তিনি বলেন, আটকের পর তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা জেলা প্রশাসক ও এসপির ছবি না চিনেই এমনটা করেছে বলে জানান। তবে এখন পর্যন্ত তাদের কোনো অসৎ উদ্দেশ্য নেই এমনটা ধারণা করা হচ্ছে। পরবর্তীদের তাদের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!