ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদারীপুরে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৫, ২৫ এপ্রিল ২০২৩
মাদারীপুরে ট্রাকের ধাক্কায় যুবক নিহত
ছবিতে ভবতোষ সরকার

মাদারীপুর সদর উপজেলায় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় ভবতোষ সরকার নামে এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।

মঙ্গলবার বিকেলে সদর উপজেলার মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কের আছমত আলী খান ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে। নিহত ভবতোষ সরকার উপজেলার কেন্দুয়া ইউনিয়নের উত্তর কলাগাছিয়া এলাকার নারায়ণ সরকারের ছেলে। 

জানা যায়, বিকেলে ভবতোষ তার আত্মীয় শিশির সরকার ও রিপন চক্রবর্তীর সঙ্গে মোটরসাইকেলে কালকিনি উপজেলার রাজারচর যাওয়ার জন্য বের হয়েছিলেন। পথে আছমত আলী খান ব্রিজ এলাকায় পৌঁছালে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি রাস্তায় পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হন ভবতোষ। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এছাড়া শিশির সরকার ও রিপন চক্রবর্তী গুরুতর আহত হন। 

Advertisement

মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!