শনিবার দুপুরে উপজেলার নবীনগর মোল্যা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বেনাপোল সীমান্তের নারায়ণপুর নতুনপাড়া গ্রামের হাসান আলীর ছেলে জুয়েল রানা বাবু (২২) ও একই গ্রামের সাহেব আলীর ছেলে হৃদয় হোসেন (১৯)।
.png)
বিষয়টি নিশ্চিত করে নাভারণ হাইওয়ে থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, শনিবার দুপুরে বেনাপোল থেকে বাবু ও হৃদয় মোটরসাইকেলযোগে যশোরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে নবীনগর মোল্যা ফিলিং স্টেশন থেকে ফুয়েল নিয়ে রাস্তায় উঠতেই বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির ট্রাক তাদেরকে চাপা দেয়। ঘটনাস্থলেই তারা নিহত হন।
তিনি আরো জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে মরদেহ তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তবে চালক ও হেলপার ট্রাকটি রেখে পালিয়ে গেছেন। নিহতের পরিবার থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানান তিনি।