রোববার বিকেল ৫টার দিকে উপজেলার রায়পুর বাসস্ট্যান্ড এলাকায় সাতক্ষীরা-মুন্সীগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত অলিউর রহমান সজীব শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের মাজাট অনন্তপুর গ্রামের বাবু গাজীর ছেলে।
জানা যায়, অলিউর রহমান আসরের নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন। পথে বেপরোয়া গতির একটি ট্রাক দেখে রাস্তার পাশে দাঁড়িয়ে যান। এ সময় ট্রাকটি তাকে ধাক্কা দেয়। অলিউরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
কালিগঞ্জ থানার ওসি মামুন রহমান জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তবে এর চালককে আটক করা সম্ভব হয়নি।