নিহতের সংখ্যা তুলে ধরে তিনি বলেন, সকালে ওই দুর্ঘটনায় ২০ জন নিহত হয়েছেন। এর মধ্যে ঘটনাস্থলেই ১৭ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে নেয়ার পথে আরো দুই যাত্রীর মৃত্যু হয়। পরে আরো একজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে শিবচর ও ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
.png)
পুলিশ সুপার বলেন, বাসচালকের বেপরোয়া গতিই এ দুর্ঘটনার জন্য দায়ী। দুর্ঘটনাকবলিত বাসটি সরাতে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিস ও পুলিশ। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।