ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদারীপুরে প্রতিপক্ষের বোমা হামলায় যুবক নিহত

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩২, ৪ এপ্রিল ২০২৩
মাদারীপুরে প্রতিপক্ষের বোমা হামলায় যুবক নিহত
ছবি: সংগৃহীত

মাদারীপুরের কালনিকিতে প্রতিপক্ষের বোমা হামলায় মনির চৌকিদার নামে এক যুবক নিহত হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে কালকিনি উপজেলার সিডিখান ইউপির ৯ নম্বর ওয়ার্ডের মিয়ারহাট লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মনির একই এলাকার রশিদ চৌকিদারের ছেলে।

জানা গেছে, মাদারীপুরের কালকিনি উপজেলার সিডিখান ইউপির ৯ নম্বর ওয়ার্ডের রশিদ চৌকিদারের ছেলে মনির সোমবার রাতে বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় ওৎপেতে থাকা সন্ত্রাসীরা তাকে পেছন থেকে বোমা মেরে পালিয়ে যায়। পরে স্থানীয় এসে মনিরকে উদ্ধার করে। পরে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

স্থানীয়রা জানান, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চানমিয়া শিকদার ও মিলন পেদা নামে দুই প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন। এ নির্বাচন নিয়ে দুই গ্রুপের সঙ্গে দ্বন্দ্ব চলে আসছিলে। নিহত মনির পরাজিত প্রার্থী মিলনের সমর্থক ছিলেন। ধারণা করা হচ্ছে নির্বাচনী বিরোধের জের ধরেই তাকে হত্যা করা হয়েছে।

Advertisement

কালকিনি থানার ওসি শামীম হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মনির নামে একজন নিহত হয়েছেন। বিস্তারিত তদন্তের পরে জানা যাবে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!