মঙ্গলবার মহাসড়ক বন্ধের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্টের পরিচালক খান মো. কামরুল আহসান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২ জুন (শুক্রবার) দিবাগত রাত ১২টা থেকে ৪ জুন (রোববার) সকাল ৬টা পর্যন্ত সড়ক ও জনপথ অধিদফতরের আওতাধীন মোস্তফাপুর-মাদারীপুর-শরীয়তপুর (মনোহর বাজার)-ইব্রাহিমপুর-হরিনা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক (R-860) এর শরীয়তপুর জেলায় ৫৩তম কিলোমিটারে ‘ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্ট’ শীর্ষক প্রকল্পের আওতায় নির্মাণাধীন বালারবাজার সেতুর ডাইভারসন সড়কের বেইলি সেতু মেরামতের জন্য বন্ধ থাকবে বালারবাজার অংশে সড়ক।
.png)
বালারবাজার সেতু হয়ে চলাচলকারী সব ধরনের যানবাহন চালক ও যাত্রীসাধারণকে বিকল্প সড়ক ব্যবহার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। টেকসই ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা বিনির্মাণের লক্ষ্যে সবার সহযোগিতা একান্তভাবে কাম্য।