ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুষ্টিয়ায় যুবককে কুপিয়ে হত্যা, ঘরের সামনেই পড়েছিল রক্তাক্ত মরদেহ

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৪, ১৩ জুন ২০২৩
কুষ্টিয়ায় যুবককে কুপিয়ে হত্যা, ঘরের সামনেই পড়েছিল রক্তাক্ত মরদেহ
ছবি: ডেইলি বাংলাদেশ

কুষ্টিয়ার ভেড়ামারায় তুষার মন্ডল জিম (২০) নামের এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ১২টার দিকে ভেড়ামারার প্রফেসর পাড়ার মো. রুবেলের বাড়িতে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

পুলিশ বলছে, তাদের প্রাথমিক ধারণা, ধারালো কোনো অস্ত্র দিয়ে জিমকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

নিহত তুষার মন্ডল জিম ভেড়ামারার প্রফেসর পাড়া এলাকার ফজলু মন্ডলের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন।

Advertisement

ভেড়ামারা থানার ওসি রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। তুষারকে পেছন থেকে ধারালো কোনো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিষয়টি নিয়ে কুষ্টিয়া সিআইডি পুলিশের বিশেষজ্ঞ দলকে জানানো হয়েছে। তারা এসে ঘটনাস্থল পরিদর্শনের পর বিস্তারিত জানানো যাবে। কারা এবং কী কারণে তাকে হত্যা করেছেন তা উদঘাটনে কাজ করছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!